Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনায় কেওয়াইসি যাচাই করতে পোর্টাল চালু হল বারাকপুরে

রাজ্যে পালাবদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্নপূর্ণা যোজনায় কেওয়াইসি যাচাই করতে পোর্টাল চালু হল বারাকপুরে
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে পালাবদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের ‘কেওয়াইসি’ (নো ইয়োর কাস্টমার) তথ্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে তোলার জন্য বারাকপুর প্রশাসনিক ভবন পোর্টাল চালু করল। www.ayn24p.in এই পোর্টালে মহিলা উপভোক্তারা তাঁদের ঠিকানা, অর্থাৎ কোন পুরসভা বা পঞ্চায়েত এলাকায় থাকেন, তার ওয়ার্ড নম্বর, আধার কার্ড ও তার নম্বর, ভোটার কার্ড ও তার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা উল্লেখ করবেন। এছাড়া জানাতে হবে সিএএ-তে আবেদন করা হয়েছে কি না সেই তথ্যও। অনলাইনে এই তথ্যগুলি দিলেই লক্ষ্মীর ভাণ্ডারে থাকা নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবে।

Advertisement

বারাকপুরের মহকুমা শাসক আচ্ছেলাল সূর্যভান যাদব জানিয়েছেন, ওই অনলাইনে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গোটা জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে ২৪ লক্ষ উপভোক্তা রয়েছেন। বারাকপুর মহকুমায় রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৫৪৬ জন। প্রতিটি পুরসভাতে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের তথ্য যাচাই করার কাজ চলছে। বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে। ১ জুন থেকে নতুন আবেদনকারীরা আবেদন করতে পারবেন। যাঁদের নাম অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাঁরা জুন মাস থেকে তিন হাজার টাকা করে পাবেন। মহিলারা সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে নাম যাচাই করাতে লাইন দিচ্ছেন। এই কাজ ভালো করে করার জন্য এসডিও অফিস থেকে প্রত্যেক পুরসভায় নির্দেশ গিয়েছে। এমনকি এজন্য শনিবারও বারাকপুর মহকুমায় পুরসভাগুলির অফিস খোলা রাখা হয়েছে। মহকুমা শাসক আরও জানান, যদি কোনো উপভোক্তা অনলাইনে ওই পোর্টালে নাম তুলতে না পারেন, তাহলে তথ্যসমূহ নিয়ে বারাকপুর প্রশাসনিক ভবন বা সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েত অফিসেও তা করতে পারবেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ