Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আত্মহত্যা করলেন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী, শোরগোল

মুম্বইয়ে আত্মঘাতী হলেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। তাঁর মৃত্যুতে রহস্য ও তদন্তের দাবি উঠেছে। বিস্তারিত জানুন।

আত্মহত্যা করলেন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী, শোরগোল
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আত্মঘাতী ছোটোপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। রবিবার রাতে মুম্বইয়ে নালাসুপারা পূর্বের আচোলি এলাকার ‘সাই সন্তোষী’ ভবনের বেডরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা নাগাদ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন ২২ বছরের সঞ্চিতা। তারপরই তিনি শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগান। অভিনেত্রীর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। তাছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’ সহ একাধিক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছিলেন সঞ্চিতা। কেবল ছোটোপর্দাই নয়, অভিনয় করেছেন সিনেমা ও সিরিজেও। তাঁর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। তাঁর সহ অভিনেতা সরব বেদি জানিয়েছেন, এই ঘটনার দু’দিন আগেও অভিনেত্রী ভীষণ উদ্বিগ্ন ছিলেন। পাশাপাশি প্রেমের সম্পর্ক নিয়েও নানা সমস্যা ছিল তাঁর। সঞ্চিতার মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি দিয়েছে সিনে সংগঠন।  সঞ্চিতা উগালে। ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ