Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল রাস্তা, বিক্ষোভ বাসিন্দাদের

শহরতলির দুই প্রান্তে বেহাল রাস্তার অভিযোগে সরব স্থানীয়রা। হাওড়ার দাশনগরে প্রায় ছ’মাস ধরে বন্ধ হয়ে রয়েছে নিকাশি নালা। শুক্রবার হাওড়ার বেনারস রোড অবরোধ করেন দাশনগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বেহাল রাস্তা, বিক্ষোভ বাসিন্দাদের
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, বারুইপুর: শহরতলির দুই প্রান্তে বেহাল রাস্তার অভিযোগে সরব স্থানীয়রা। হাওড়ার দাশনগরে প্রায় ছ’মাস ধরে বন্ধ হয়ে রয়েছে নিকাশি নালা। শুক্রবার হাওড়ার বেনারস রোড অবরোধ করেন দাশনগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী।

Advertisement

দাশগনরের বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরে একবারও নিকাশি নালা পরিষ্কার হয়নি। প্লাস্টিক, পলি জমে বন্ধ হয়ে গিয়েছে। বেনারস রোডের একাংশ খানাখন্দে ভরে গিয়েছে। নোংরা জল জমে গর্তগুলি মরণফাঁদের চেহারা নিচ্ছে। বারবার পুরসভা, প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। বেহাল রাস্তায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকছে। ঘটনাস্থলে যায় দাশনগর থানার পুলিস। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে হাওড়া পুরসভা। 
এদিকে, এদিন সকালে জয়নগরের রাজাপুর-করাবেগ পঞ্চায়েতের গুমকবেড়িয়ায় রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ তুলে কাজ বন্ধ করালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। মহিষমারি ক্যাম্পের পুলিসের উপস্থিতিতে কাজ শুরু হয়। যদিও গ্রামবাসীদের দাবি, এই সামগ্রী ব্যবহারের ফলে ফের রাস্তার অবস্থা বেহাল হবে। পঞ্চায়েত প্রধান লক্ষ্মীবালা সর্দার বলেন, আমরাও দেখছি কেমন সামগ্রী ব্যবহার হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ