Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাওনা টাকা নিয়ে বচসা

পাওনা টাকা নিয়ে বচসা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা। তার‌ জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা ভগবানপুর গ্রামে। অভিযোগ, কিছুদিন আগে বৈষ্ণবনগরের বাসিন্দা জাহাঙ্গীরের থেকে ছয়হাজার টাকা ধার নেয় দৌলতপুরের বাসিন্দা আলিউল। রবিবার সন্ধ্যায় আলিউলের কাছ থেকে সেই পাওনা টাকা ফেরত চাইতে যান জাহাঙ্গীর। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকার করে আলিউল। শুরু হয় দুজনের মধ্যে বচসা ও কথা কাটাকাটি। জাহাঙ্গীরকে মারধর করে আলিউল। বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাহাঙ্গীর। অভিযোগ পেয়ে পুলিস আলিউলকে গ্রেপ্তার করে। সোমবার মালদহ জেলা আদালত ধৃতকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ