Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১ বছর পর ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি

ভোটকর্মীদের ভাতা ১১ বছর পর বৃদ্ধি করল নির্বাচন কমিশন

১১ বছর পর ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটকর্মীদের ভাতা ১১ বছর পর বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় জড়িত সব শ্রেণির কর্মী ও আধিকারিকদের ভাতা শেষবার বৃদ্ধি হয়েছিল ২০১৪ সালে। ভোটগ্রহণের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদের বিশেষ ভাতা বাড়ানো হয়েছে। ভোটের  বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা সাড়ে তিনশো টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হচ্ছে। দৈনিক ভাতার বদলে তাঁদের এককালীন ভাতা ২,০০০ টাকা দেওয়া যেতে পারে। পোলিং অফিসারদের দৈনিক ভাতা ২৫০ থেকে বাড়িয়ে  ৪০০ টাকা (বা এককালীন ১,৬০০ টাকা) করা হয়েছে। মাইক্রো অবজারভারদের এককালীন ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ করা হয়েছে। ভোটগণনা সহকারী, ভোটের কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণি কর্মী, ভিডিও নজরদারি টিম সহ বিভিন্ন শ্রেণির কর্মীদের ভাতা বাড়ছে। খাওয়াদাওয়া খাতে এতদিন দৈনিক দেড়শো টাকা দেওয়া হতো। তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কয়েকদিন আগে ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত বিএলও সহ বিভিন্ন শ্রেণির সরকারী আধিকারিক ও কর্মীদের ভাতা বাড়িয়েছিল নির্বাচন কমিশন। ভাতা বৃদ্ধি হলেও তা যাতে সময়মতো পাওয়া যায়, এই দাবি কর্মীমহল থেকে উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ