Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিযানে গিয়ে অপহৃত খোদ পুলিশকর্মী, ক্লাবঘর থেকে উদ্ধার

জুয়ার ঠেকে হানা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রন্ত হলেন এক পুলিশকর্মী। তাঁকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হল একটি ক্লাবঘরে।

অভিযানে গিয়ে অপহৃত খোদ পুলিশকর্মী, ক্লাবঘর থেকে উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জুয়ার ঠেকে হানা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রন্ত হলেন এক পুলিশকর্মী। তাঁকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হল একটি ক্লাবঘরে। পরে বিশাল সংখ্যক পুলিশবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, এদিন দুপুরে ডোমকলের গরিবপুর অঞ্চলের চাঁদপুরে ঘাটের ধারে জুয়ার আসর বসেছিল। খবর পেয়ে সেখানে হানা দেন গরিবপুর ক্যাম্পের কয়েকজন পুলিশকর্মী। জানা গিয়েছে, পুলিশ দেখে ভয়ে জুয়ার ঠেকের একজন পুলিশের হানা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। তার খোঁজ না মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযানে যাওয়া পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু মানুষ। এমন সময়ে সেখান থেকে এক পুলিশকর্মীকে অপহরণ করে নিয়ে যায় সমাজবিরোধীরা। তাঁকে একটি ক্লাবে আটকে রাখা হয়। পরে পুলিশ অবশ্য তাঁকে উদ্ধার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ