Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ নেফ্রোলজি সেন্টারের কর্তাদের ফের জেরা পুলিসের

অশোকনগরে কিডনি-পাচার কাণ্ডে নয়া মোড়। ক’দিন আগে একটি নেফ্রোলজি সেন্টারের দুই কর্তাকে জেরা করেছে পুলিস

আজ নেফ্রোলজি সেন্টারের কর্তাদের ফের জেরা পুলিসের
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে কিডনি-পাচার কাণ্ডে নয়া মোড়। ক’দিন আগে একটি নেফ্রোলজি সেন্টারের দুই কর্তাকে জেরা করেছে পুলিস। তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় আজ, বুধবার ফের অশোকনগর থানায় বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা। অশোকনগরে কিডনি পাচারকাণ্ডের তদন্তে নেমে মূল পান্ডা বিকাশ ঘোষ ওরফে সুদখোর শীতল, গুরুপদ জানা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিস। তাঁদের জেরা করে আলিপুর আদালতের এক আইনজীবীর নাম হাতে পান তদন্তকারীরা। তাঁকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে। 

Advertisement

মূলত, কিডনি দানের ক্ষেত্রে জেলা ও রাজ্যস্তরে কিছু বিধিনিষেধ রয়েছে। বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে পুলিস ভেরিফিকেশন হয়। সব শেষে প্রশাসনিক সুপারিশ আদালতে হলফনামা দিয়ে জানাতে হয়। এক্ষেত্রে আলিপুর কোর্টের ওই আইনজীবী ‘নট রেকমেন্ড’ কেসকে ঘুরপথে আদালত থেকে অনুমোদন করিয়ে আনতেন। 
এক্ষেত্রে কলকাতার ওই নেফ্রোলজি সেন্টারের দুই কর্তার প্রত্যক্ষ মদতের বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। ক’দিন আগে জেরায় তাঁরা পুলিসকে যে তথ্য দিয়েছেন, তার ভিত্তিতে কিডনি-পাচারের বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। সূত্রের দাবি, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া সহ অন্যান্য জেলাতেও 
কিডনি পাচারের টিমের সঙ্গে যোগাযোগ দুই কর্তার।

Advertisement
সম্পর্কিত সংবাদ