Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় চোর, ছিনতাইকারীদের ঠেকাতে জনতার সাহায্য চায় পুলিশ

উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আমজনতার সহযোগিতা চাইল মহেশতলা পুলিশ।

পুজোয় চোর, ছিনতাইকারীদের ঠেকাতে জনতার সাহায্য চায় পুলিশ
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আমজনতার সহযোগিতা চাইল মহেশতলা পুলিশ। ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসডিপিও’র ডাকে মহেশতলাতে নাগরিকদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে মহেশতলা থানার আইসির সামনেই এসডিপিও বলেন, সামনে বড় উৎসব দুর্গাপুজো। তারপর মহরম, রামনবমী একের পর এক চলতেই থাকবে। মহেশতলাতে যে সংখ্যায় লোকজন বাস করে, সেই তুলনায় পুলিশ একেবারে অপ্রতুল। স্বাভাবিকভাবে এই সময় উৎসবের দিনগুলি শান্তিপূর্ণভাবে উতরে দেওয়ার জন্য আপনাদের এগিয়ে এসে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমাদের কাছে খবর আছে, বেশ কিছু এটিএম ভাঙার চেষ্টা হবে। সোনার দোকানেও চুরি হতে পারে। পটেকমারি ও ছিনতাই বেড়ে যেতে পারে। উৎসবের সময় বিভিন্ন দোকানে প্রচুর জিনিস তোলা হয়। তাও হাতিয়ে নেওয়ার চেষ্টায় থাকবে দুষ্কৃতীরা। তার মোকাবিলা করতে হলে মহেশতলার প্রতিটি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবকদের নাম দিন। 

Advertisement

তাঁদের সঙ্গে পুলিশের প্রতিনিয়ত যোগাযোগ থাকবে। এঁরাই নিজের এলাকায় দোকান, বাজার থেকে এটিএম কাউন্টারের দিকে নজর রাখবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ