নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১ সেপ্টেম্বর হুগলির মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট একটি প্রতিবাদ মিছিলে অংশ নিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। সোমবার আদালত ওই আবেদন গ্রহণ করেছে। চলতি সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার মামলাটি দায়ের করেছেন।



