Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপ্রদেশ থেকে কিশোরীকে উদ্ধার করল পুলিস, ধৃত যুবক

নস্টাগ্রামে পরিচয়। সেই সূত্রেই প্রেম। এরমধ্যে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে তার বাড়িতে গিয়ে ওঠা। এতটা মসৃণ গতিতে চললেও নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিস উত্তরপ্রদেশ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

উত্তরপ্রদেশ থেকে কিশোরীকে উদ্ধার করল পুলিস, ধৃত যুবক
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ইনস্টাগ্রামে পরিচয়। সেই সূত্রেই প্রেম। এরমধ্যে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে তার বাড়িতে গিয়ে ওঠা। এতটা মসৃণ গতিতে চললেও নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিস উত্তরপ্রদেশ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। ধরা পড়েছে প্রেমিক মনু ধরিয়া। ধৃতকে ট্রানজিট রিমান্ডে শহরে এনে আজ মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলার কথা। জানা গিয়েছে, উলুবেড়িয়া থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা পেশায় রংয়ের মিস্ত্রি মনু ধরিয়ার ইনস্টাগ্রামে পরিচয়। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে নাবালিকা বাড়ি থেকে পালিয়ে উত্তরপ্রদেশে চলে যায়। মেয়েকে চতুর্দিকে খুঁজে না পেয়ে উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তাঁরা লিখিত অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিস। জানা যায়, নাবালিকা নিরুদ্দেশ হওয়ার দিনেই মনু উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে এসেছিল। অভিযোগ, তার কথাতেই ঘর ছাড়ে ওই কিশোরী। এরপর তারা উত্তরপ্রদেশে পালিয়ে যায়। পুলিস বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর উত্তরপ্রদেশে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসেন পুলিসকর্মীরা। পাশাপাশি অভিযুক্ত মনু ধরিয়াকে গ্রেপ্তার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ