Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তাঁতশিল্পীকে খুনে ধৃত ভাইদের পুলিস হেফাজত

বিষ্ণুপুরে কুকুর মারার প্রতিবাদীকে খুনের ঘটনায় ধৃত দুই ভাইকে পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। ধৃতদের নাম শৈলেন পাল ও তোতন পাল। তাদের বাড়ি বিষ্ণুপুর শহরেরই কৃষ্ণগঞ্জে।

তাঁতশিল্পীকে খুনে ধৃত ভাইদের পুলিস হেফাজত
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে কুকুর মারার প্রতিবাদীকে খুনের ঘটনায় ধৃত দুই ভাইকে পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। ধৃতদের নাম শৈলেন পাল ও তোতন পাল। তাদের বাড়ি বিষ্ণুপুর শহরেরই কৃষ্ণগঞ্জে। তাদের বিরুদ্ধে প্রতিবেশী তাঁতশিল্পী সুধীন পালকে খুনের অভিযোগ রয়েছে। পুলিস জানিয়েছে, খুনের প্রকৃত কারণ জানতে ধৃতদের জেরা করা হবে। প্রসঙ্গত, পশুপ্রেমী তাঁতশিল্পী সুধীনবাবু ও তাঁর ভাই অমিতাভ পাল মঙ্গলবার রাতে কুকুরদের মারার প্রতিবাদ করেছিলেন। তার জেরে প্রথমে অমিতাভবাবুকে হেনস্তা করা হয়। তিনি থানায় অভিযোগ জানাতে গেলে সুধীনবাবুকে একা পেয়ে শৈলেন ও তোতন দুই ভাই ইট দিয়ে সজোরে আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুধীনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অমিতাভবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিস রাতেই দুই ভাইকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দু’জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ