Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে জাল নথি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টায় ধৃতের ফের পুলিস হেফাজত

বর্ধমানে জাল নথি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টায় ধৃতের ফের পুলিস হেফাজত
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: জাল আধার ও প্যান কার্ড জমা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এসে গ্রেপ্তার হয়েছিল সুভাষ কুমার ওরফে অপূর্ব দাস। তাকে দু’দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল বর্ধমান সিজেএম আদালত। সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার তাকে ফের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে জাল নথিপত্র দিয়ে পশ্চিমবঙ্গ ও ভিনরাজ্যের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট খুলেছে। এই জালিয়াতির চক্রে আরও কয়েকজন জড়িত। তবে কী উদ্দেশ্যে তারা জাল নথিপত্র দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলত-তা এখনও পরিষ্কার নয়। ঘটনায় জড়িত বাকিদের হদিস পেতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস জানিয়েছে, ২৪মার্চ সকালে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের পারাজ শাখায় অ্যাকাউন্ট খুলতে আসে অপূর্ব। অ্যাকাউন্ট খোলার জন্য সে অন্য নথিপত্রের সঙ্গে আধার ও প্যান কার্ড জমা করে। কিন্তু নথিপত্র পরীক্ষা করার সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষ দেখতে পায়, ওই আধার ও প্যান কার্ডের নম্বরে অন্য নাম রয়েছে। সন্দেহ হওয়ায় ব্যাঙ্কের কর্মীরা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর না পেয়ে তাকে গলসি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিস তাকে আটক করে। পরে ব্যাঙ্কের ম্যানেজার অনুসঙ্গীতা বন্দ্যোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করলে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস দুর্গাপুরের এক যুবকের নাম জানতে পেরেছে। সে জাল আধার ও প্যান কার্ড তৈরিতে ধৃতকে সাহায্য করেছে। সেইসব জাল নথিপত্র নিয়ে এরাজ্যে এবং ভিনরাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ