Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার দেহ ঘিরে বিজেপির অভিযোগ নস্যাৎ করল পুলিস

দিন কয়েক আগে জীবনতলায় ঘর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল।

নাবালিকার দেহ ঘিরে বিজেপির অভিযোগ নস্যাৎ করল পুলিস
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দিন কয়েক আগে জীবনতলায় ঘর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। বিজেপি সাংসদ অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওই নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাঁর এই দাবি সম্পূর্ণ ভাবেই নস্যাৎ করে পাল্টা পোস্ট করে বারুইপুর পুলিস জেলা। পরে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি। তিনি বলেন, ময়নাতদন্তের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। কোনওরকমের যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি। এই ঘটনাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণির মানুষ। তারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে। যাঁরা এই কাজ করছেন বা করার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিস সুপার স্পষ্ট করে দিয়েছেন যে, নাবালিকার দেহ উদ্ধার ঘটনার তদন্ত এখনও চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ