Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযোগের চার ঘণ্টার মধ্যে মানিব্যাগ, নথি ফেরাল পুলিস

অভিযোগের চার ঘণ্টার মধ্যে মানিব্যাগ, নথি ফেরাল পুলিস
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মোটরবাইক থেকে নামার সময় পড়ে গিয়েছিল ৩০ হাজার টাকা, প্রয়োজনীয় নথি ভর্তি মানিব্যাগ। পরে সেই খোয়া যাওয়া টাকা ও নথি ফেরত পেতে মছলন্দপুর ফাঁড়ির দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা সুব্রত রায়। অভিযোগ জানানোর চার ঘণ্টার মধ্যেই সেই সব সামগ্রী উদ্ধার করল পুলিস। মঙ্গলবার ফাঁড়িতে ডেকে উদ্ধার হওয়া টাকা সহ মানিব্যাগ সুব্রতবাবুকে ফিরিয়ে দিয়েছে মছলন্দপুর ফাঁড়ির পুলিস।

Advertisement

মঙ্গলবার বাইকে করে মছলন্দপুর তিন রাস্তার মোড়ে আসেন সুব্রতবাবু। মানিব্যাগটি রাস্তায় পড়ে যায় তাঁর। অভিযোগের পরেই দ্রুত তদন্ত শুরু করে পুলিস। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পারে, সুব্রতবাবুর মানিব্যাগটি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছেন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পুলিস। শেষে, মছলন্দপুর ফাঁড়িতে এসে মানিব্যাগ ফিরিয়ে দেন তিনি। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ