Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরাহাটে চুরি যাওয়া গয়না ও নগদ উদ্ধার পুলিশের, ধৃত তিন

কিছুদিন আগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি গিয়েছিল ১২ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা। সেই ঘটনার তদন্তে নেমে চুরির সামগ্রী  উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ।

মগরাহাটে চুরি যাওয়া গয়না ও  নগদ উদ্ধার পুলিশের, ধৃত তিন
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি গিয়েছিল ১২ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা। সেই ঘটনার তদন্তে নেমে চুরির সামগ্রী  উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। জানা গিয়েছে, ধামুয়ার মৌখালির হেড়িয়ার ব্যবসায়ী সাইফুর আলি খান বাড়ি না থাকার সুযোগে ওই তিনজনই চুরি করেছে। বাড়ি ফিরে ওই ব্যবসায়ী দেখেন, তাঁর বাড়ির আলমারি খোলা। টাকা গয়না সব উধাও। থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নামে মগরাহাট থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় ব্যবসায়ীর প্রতিবেশী তিন যুবককে। তারা সুপরিকল্পিতভাবে এই অপরাধ ঘটিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত গয়না ও নগদ।

Advertisement

ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে সাংবাদিক বৈঠকে জানান, মগরাহাট থানার পুলিশ হেড়িয়ারই বাসিন্দা শেখ আসিফ, খোকন খান ও ইজাজ আলি খান নামে তিনজনকে গ্রেফতার করেছে। নির্দিষ্ট পদ্ধতি মেনে অলঙ্কার ও নগদ টাকা ফেরত দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ