Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেগঙ্গায় বেআইনি মাটি পাচার চক্রের বিরুদ্ধে পুলিসি অভিযান, গ্রেপ্তার ১

দেগঙ্গায় বেআইনি মাটি পাচার চক্রের বিরুদ্ধে পুলিসি অভিযান, গ্রেপ্তার ১
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেআইনি মাটি কাটা চক্রের বিরুদ্ধে সোমবার রাতে অভিযান চালায় দেগঙ্গা থানার পুলিস। একটি মাটি বোঝাই গাড়িকে আটক করার পাশাপাশি ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আব্দুল মহিম। তাঁর বাড়ি দত্তপুকুরের বামুনগাছিতে। মঙ্গলবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

দেগঙ্গার বেলিয়াঘাটা এলাকায় বিদ্যাধরী নদীর দুই তীরে দেগঙ্গা, বারাসত ১, ও ২ ব্লক মিলিয়ে প্রায় ৩০০টি ইটভাটা রয়েছে। ইট তৈরির জন্য বিদ্যাধরী নদীর দুই পাড় সংলগ্ন চাষের জমি থেকে দেদার মাটি কাটা হয়। এরপর তা ইটভাটায় সরবরাহ করা হয়। কিন্তু দেদার মাটি কাটায় জমির চরিত্র বদলে যাচ্ছে। দেগঙ্গা ব্লকের সোহাই, কুমারপুর, নুরনগর,আমুলিয়া, চৌরাশি, কোলসুর সহ দেগঙ্গা ১ ও ২ পঞ্চায়েত এলাকা থেকে দিনে রাতে মাটি কেটে পাচার করা হচ্ছে বলেই অভিযোগ। ব্লক প্রশাসন ও পুলিসকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই কাজ। বৃষ্টি হলে পিচ রাস্তায় পড়ে থাকা মাটি পিচ্ছিল হয়ে যাচ্ছে। এর জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বেশ কিছুদিন ধরে দেগঙ্গার সোহাই কুমারপুর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে বিদ্যাধরী নদী সংলগ্ন চাষের জমি থেকে মাফিয়ার মাটি কাটছিল বলে অভিযোগ। এনিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছিল। সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় দেগঙ্গা থানার পুলিস। তাতে পাচারের আগেই মাটি বোঝাই একটি গাড়িকে আটক করা হয়েছে। গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ