সংবাদদাতা, বসিরহাট: সাইবার অপরাধের বিরুদ্ধে বসিরহাট থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচ। উদ্ধার হয়েছে ১৪ এটিএম কার্ড ও ১০ চেকবুক। এছাড়া দুষ্কৃতীদের তল্লাশি করে সাতটি ব্যাঙ্ক পাসবুক, দুটি সিম কার্ডও পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। তাতে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাঙ্কের নথি, এটিএম কার্ড, সিম কার্ড ও চেকবুকের সূত্র ধরে সাইবার অপরাধের সঙ্গে তাঁদের যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।