Bartaman Logo
৯ জুন, ২০২৬

সিদ্ধারামাইয়ার কাছে ‘অপমানিত’ সেই পুলিস অফিসারের পদোন্নতি

প্রকাশ্যে এক পুলিস অফিসারকে ‘অপমান’ করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিতে চেয়েছিলেন ধারওয়াদ জেলার তৎকালীন অতিরিক্ত পুলিস সুপার নায়ারায়ণ ভি বরমানি।

সিদ্ধারামাইয়ার কাছে ‘অপমানিত’ সেই পুলিস অফিসারের পদোন্নতি
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেলাগাভি: প্রকাশ্যে এক পুলিস অফিসারকে ‘অপমান’ করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিতে চেয়েছিলেন ধারওয়াদ জেলার তৎকালীন অতিরিক্ত পুলিস সুপার নায়ারায়ণ ভি বরমানি। এরপর ড্যামেজ কন্ট্রোলে নামে পুলিস প্রশাসন। শেষ পর্যন্ত তাঁকে সিদ্ধান্ত বদলে রাজি করায় রাজ্য সরকার। শুধু তাই নয়, এবার তাঁর পদোন্নতিও হল। বৃহস্পতিবার থেকে বেলাগাভির ডিসিপি (আইন-শৃঙ্খলা) পদে বসানো হয়েছে ওই আইপিএস অফিসারকে। ঘটনার সূত্রপাত গত এপ্রিলে। বেলগাভিতে মূল্যবৃদ্ধির প্রতিবাদ নিয়ে কংগ্রেসের একটি সভায় যোগ দিয়েছিলেন সিদ্ধারামাইয়া। তখন কিছু বিজেপি সমর্থক সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। তখন মঞ্চে ছিলেন বরমানি। মুখ্যমন্ত্রী জানতে চান, সভার নিরাপত্তার দায়িত্বে কে? তাঁর বেরিয়ে যাওয়া উচিত। এমনকী মুখ্যমন্ত্রী তাঁকে ‘চড়’ মারতে উদ্যত হন বলে অভিযোগ। ভরা মঞ্চে এহেন অপমান মেনে নিতে পারছিলেন না ওই আইপিএস অফিসার। তাঁকে পদোন্নতি দিয়ে সরকারের মুখরক্ষা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ