Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাটুলিতে ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল পুলিসের কিয়স্ক

পাটুলিতে ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল পুলিসের কিয়স্ক
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের বাইপাসে বেপরোয়া পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাফিক পুলিসের কিয়স্কে ঢুকে গেল। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে কিয়স্কটি। তবে হতাহতের কোনও খবর নেই। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাটুলি মোড়ে। পণ্যবাহী গাড়িটিকে আটক করেছে পাটুলি থানার পুলিস। প্রত্যক্ষদর্শীদের দাবি, রুবি মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে ডাম্পারটি। সিগন্যাল মেনেই গড়িয়ার দিকে যাচ্ছিল ডাম্পারটি। ঢালাই ব্রিজের দিক থেকে আসা একটি ছোট গাড়ি সিগন্যাল ভেঙে পাটুলি মোড় থেকে ইউটার্ন নিতে গেলে বিপত্তি ঘটে। ছোট গাড়িতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারটি। চালক সহ ৩ জন যাত্রী ছিলেন ছোট গাড়িতে। ডাম্পারের চালক, খালাসিকে আটক করেছে পুলিস।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ