Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন সিংকে ফের নোটিস পুলিসের

শুক্রবার রাতে দিল্লি থেকে বাড়িতে ফিরতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিস ধরাল জগদ্দল থানার পুলিস। শনিবার বেলা দু’টোয় তাঁকে লাইসেন্স প্রাপ্ত রিভলভার নিয়ে থানায় তলব করা হয়েছে।

অর্জুন সিংকে ফের নোটিস পুলিসের
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে দিল্লি থেকে বাড়িতে ফিরতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিস ধরাল জগদ্দল থানার পুলিস। শনিবার বেলা দু’টোয় তাঁকে লাইসেন্স প্রাপ্ত রিভলভার নিয়ে থানায় তলব করা হয়েছে। এই নিয়ে তাঁকে ছ’বার নোটিস পাঠাল পুলিস। অর্জুন সিং যাননি। নোটিস নিয়ে তাঁর প্রতিক্রিয়া,  হাইকোর্টের বিচারপতি বলছেন বুধবার পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবুও পুলিস নোটিস ধরাচ্ছে। এই নোটিসের কোনও মূল্য আছে কি না, তিনি জানেন না। তাঁর বক্তব্য, তিনি আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে অস্ত্র জমা করবেন পরীক্ষার জন্য। তাঁর দাবি, রাজনৈতিকভাবে তৃণমূল পেরে উঠছে না। তাই পুলিসকে ব্যবহার করা হচ্ছে। আদালতে নির্দেশ ছাড়া আমি যাব না।

Advertisement

জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিংয়ের জেলযাত্রা বাঁধা। তিনি পুলিসকে এড়াচ্ছেন কেন। সৎ সাহস থাকলে পুলিসের জেরার মুখোমুখি হন। ওই রিভলভার জমা দিলে এতদিনে কতগুলি গুলি বেরিয়েছে, তা বোঝা যাবে। তাই তিনি এড়িয়ে যেতে চাইছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ