Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোয়াটস অ্যাপ গ্রুপে বিধায়ক-কন্যাকে অশালীন মন্তব্য, তদন্তে পুলিস

দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তাঁর ছবি শেয়ার করে সেখানে বলা হয়েছে নানা কুকথা। এতে তাঁর সম্মানহানি হয়েছে।

হোয়াটস অ্যাপ গ্রুপে বিধায়ক-কন্যাকে অশালীন মন্তব্য, তদন্তে পুলিস
  • ৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তাঁর ছবি শেয়ার করে সেখানে বলা হয়েছে নানা কুকথা। এতে তাঁর সম্মানহানি হয়েছে। এই মর্মে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উত্তর কলকাতার এক বিধায়কের কন্যা। তিনি নিজেও তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে যুক্ত। অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযোগকারিণী ওই বিধায়ক-কন্যা বলেন, ‘দলের নিচু তলার কর্মীদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কথা কাটাকাটি হয়। সেখানে ওদের একাংশ আমাকে টেনে গ্রুপে নানারকম মন্তব্য করে। আমার ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়। আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্যও করা হয়। আমার এবং আমার বাবার সম্মানহানি করার চেষ্টা হয়েছে। আমরা যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব,  সেখানে একজন মহিলাকে নিয়ে এ ধরনের মন্তব্য কাঙ্খিত নয়। তাই আমি মনে করেছি, আইনি পদক্ষেপ দরকার।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ