Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফ্লেক্স খুলে বিপাকে পুলিশ, ক্লোজ করা হল এএসআই-কে

গভীর রাতে আলো নিভিয়ে ‘জাগো হিন্দু’ লেখা ধর্মীয় পতাকা খুলে নিচ্ছে পুলিশ। নন্দীগ্রাম থানার সোনাচূড়া বাজারে ওই ঘটনার সিসি টিভির ফুটেজ (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) সামনে আসাতে বিড়ম্বনায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

ফ্লেক্স খুলে বিপাকে পুলিশ, ক্লোজ করা হল এএসআই-কে
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গভীর রাতে আলো নিভিয়ে ‘জাগো হিন্দু’ লেখা ধর্মীয় পতাকা খুলে নিচ্ছে পুলিশ। নন্দীগ্রাম থানার সোনাচূড়া বাজারে ওই ঘটনার সিসি টিভির ফুটেজ (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) সামনে আসাতে বিড়ম্বনায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার নন্দীগ্রাম থানার এএসআ‌ই লুতফর হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হল। সেই সঙ্গে হলদিয়ার মহকুমা পুলিশ অফিসার অরিন্দম অধিকারীকে ওই ঘটনায় বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মিতুনকুমার দে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Advertisement

পাঁচ-ছ’ দিন আগে নন্দীগ্রাম থানার বিভিন্ন জায়গায় ‘জাগো হিন্দু জাগো’ লেখা প্রচুর ফ্লেক্স লাগানো হয়। তৃণমূল কংগ্রেসের ব্লক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও করেন। হিন্দুরা নন্দীগ্রামে জেগেছেন এবং বিজেপিকে পরাস্ত করবেন, বলে পাল্টা কটাক্ষ করেন। ওই ফ্লেক্স ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল। তারমধ্যে শনিবার অনেক রাতে লুতফর হোসেনের নেতৃত্বের পুলিশের একটি গাড়ি সোনাচূড়া বাজারে যায়। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মীকে দেখা গিয়েছে। রাতের বেলায় আলো নিভিয়ে সেইসব ফ্লেক্স বিভিন্ন জায়গা থেকে নামিয়ে পা দিয়ে কাঠামো ভেঙে পুলিশ ভ্যানে তোলা হয়। সিসি ক্যামেরায় ওই ফুটেজ ধরা পড়েছে। তারপরই প্রবল হইচই শুরু। রবিবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশ ছিল। তার আগে এদিন সকালে সোনাচূড়া বাজারের ওই সিসি টিভির ফুটেজ প্রকাশ্যে চলে আসে। বিজেপির পক্ষ থেকে ওই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করা হয়। 

সম্পর্কিত সংবাদ