বড় চোরাচালান চক্রের হদিশ! ৩০ লক্ষ টাকা নগদ সহ গ্রেপ্তার  ১
  • ১ নভেম্বর, ২০২৬ ১৩:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সীমান্তে হাওলাদার মাধ্যমে অবৈধ টাকা পাচারের আগে অবৈধ চোরাচালানের চেষ্টা ভেস্তে দিল জঙ্গিপুর পুলিশ জেলা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে একটি অভিযান  চালাল রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর টিওপির পুলিশ। ৩০ লক্ষ টাকার হিসাব বহির্ভূত নগদ অর্থসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। ধৃতের থেকে দুটি সর্বাধুনিক স্মার্টফোন ও একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আসিফ রহমান। বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘরী বিশ্বাস পাড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এই বিশাল অঙ্কের টাকা সীমান্ত দিয়ে অবৈধ কারবারের সঙ্গে সরাসরি জড়িত বলেই মনে করা হচ্ছে। পুরো বিষটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।