Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচার রুখল পুলিশ, উদ্ধার ২ নাবালিকা, আটক ১ মহিলা

মোহনপুর থানার সময়োচিত হস্তক্ষেপে দুই নাবালিকার পাচার রুখে তাদের উদ্ধার করল পুলিশ। গতকাল অর্থাৎ ১৮ তারিখ চাকদহ থানার অন্তর্গত এলাকা থেকে ১৫ বছরের এক নাবালিকা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

পাচার রুখল পুলিশ, উদ্ধার ২ নাবালিকা, আটক ১ মহিলা
  • ১৯ আগস্ট, ২০২৬ ১০:৩৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মোহনপুর থানার সময়োচিত হস্তক্ষেপে দুই নাবালিকার পাচার রুখে তাদের উদ্ধার করল পুলিশ। গতকাল অর্থাৎ ১৮ তারিখ চাকদহ থানার অন্তর্গত এলাকা থেকে ১৫ বছরের এক নাবালিকা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানার ওসির নেতৃত্বে এসআই অরিন্দম মুহুড়ি এবং এসআই শান্তনু সরকার প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করেন। এরপর দ্রুত অভিযান চালিয়ে নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়। একইসঙ্গে আরও এক নিখোঁজ ১৪ বছরের নাবালিকাকেও উদ্ধার করা হয়। দুই নাবালিকাকে নিজেদের হেফাজতে রাখা এক মহিলাকেও আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া দুই নাবালিকা এবং আটক মহিলাকে চাকদহ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় চাকদহ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২)/১৪০(৩) ধারায় মামলা রুজু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ