Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গর্ভবতী স্ত্রী কিশোরী, স্বামীকে গ্রেপ্তারের ৫ দিনের মাথায় কোর্টে চার্জশিট পুলিসের

গর্ভবতী নাবালিকা স্ত্রীকে হাসপাতালে দেখতে পকসো মামলায় গ্রেপ্তার হয়েছিলেন স্বামী। তাঁকে গ্রেপ্তারের পাঁচদিনের মাথায় চার্জশিট দিল পুলিস।

গর্ভবতী স্ত্রী কিশোরী, স্বামীকে গ্রেপ্তারের ৫ দিনের মাথায় কোর্টে চার্জশিট পুলিসের
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গর্ভবতী নাবালিকা স্ত্রীকে হাসপাতালে দেখতে পকসো মামলায় গ্রেপ্তার হয়েছিলেন স্বামী। তাঁকে গ্রেপ্তারের পাঁচদিনের মাথায় চার্জশিট দিল পুলিস। শুক্রবার কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালতে আমহার্স্ট স্ট্রিট থানার তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করেন। সরকারি আইনজীবী সৈকত পান্ডে বলেন, অপহরণ, পকসো ও চাইল্ড ম্যারেজ আইনে চার্জশিট দেওয়া হয়েছে। আগামী ৮ এপ্রিল আদালত চার্জ গঠনের দিন ধার্য করেছে। ততদিন অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় পুলিস মোট ন’জনকে সাক্ষী করেছে। কিশোরী ইতিমধ্যেই ব্যাঙ্কশাল কোর্টের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি পেশ করেছেন। পুলিস জানিয়েছে, চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলেই এই মামলায় সাক্ষ্যদান শুরু হবে। 

Advertisement

সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই বিচারের জন্য আমরা আদালতে আর্জি জানাব। অভিযুক্ত গোপনে ১৬ বছরের ওই কিশোরীকে বিয়ে করেছিল। তার উপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ায় তাকে উত্তর কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তাররা সন্তানসম্ভবার জন্ম শংসাপত্র দেখে জানতে পারেন, সে নাবালিকা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ পুলিস তার স্বামীকে গ্রেপ্তার করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ