Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাহেশের রথযাত্রা নিয়ে পুলিস কমিশনার ও জেলাশাসকের বৈঠক

মাহেশের রথ এবার ৬২৯ বছরে পা দিয়েছে। আগামী ২৭ জুন সেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত হবে

মাহেশের রথযাত্রা নিয়ে পুলিস কমিশনার ও জেলাশাসকের বৈঠক
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মাহেশের রথ এবার ৬২৯ বছরে পা দিয়েছে। আগামী ২৭ জুন সেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত হবে। তার আগে বুধবার রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের বৈঠক করল জেলা পুলিস ও প্রশাসন। এদিন মাহেশ মন্দিরের সেবাইতদের সঙ্গে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের রথযাত্রার গত কয়েকবারের তুলনায় বেশি ভক্ত সমাগম হবে বলে ইঙ্গিত মিলেছে। সেই কারণেই বাড়তি তৎপরতা শুরু হয়েছে। একাধিক ওয়াচ টাওয়ার, ড্রোন ও সিসি ক্যামেরা দিয়ে রথযাত্রার দিন নজরদারি চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। পুলিস কমিশনার বলেন, নির্বিঘ্নে ঐতিহ্যবাহী রথযাত্রা পরিচালনা করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Advertisement

এদিনের বৈঠকে যাবতীয় বিষয় পর্যালোচনা করা হয়েছে। মন্দিরের সেবাইত পিয়াল অধিকারীও বলেন, প্রশাসন ও পুলিসের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। আমরা রথযাত্রার রাস্তা সহ যাবতীয় অনুষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা প্রশাসনকে দিয়েছি। রথযাত্রা সুষ্ঠুভাবে পালিত করতে আমরা সাহায্য করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ