Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় নিহত পুলিসের গাড়ির চালক, জখম আরও ৩

দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় নিহত পুলিসের গাড়ির চালক, জখম আরও ৩
  • ১৭ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামের রেয়াপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিসের গাড়ির চালকের। জখম হয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে রয়েছেন এক পুলিস অফিসার, এক কনস্টেবল ও এক সিভিল ভলান্টিয়ার। তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত চালকের নাম সহদেব প্রধান(২৫)।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার ভোর ৪টের সময়ই এই ঘটনা ঘটে। যার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ।

পুলিস সূত্রে দাবি, ভোর ৪টে নাগাদ দুষ্কৃতীরা রেয়াপাড়া শিবমন্দির সংলগ্ন মাঠে ষাঁড় চুরি করতে এসেছিল। খবর পেয়ে টহলরত পুলিসের ভ্যান পৌঁছায়। রাস্তায় আড়াআড়ি করে পুলিসের গাড়ি দাঁড় করানোর সময় দুষ্কৃতীদের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। তার জেরেই মৃত্যু হয় সহদেবের। জখম হন অন্য উর্দিধারীরাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ