Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে অবৈধ মদের ঠেকে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিস, পাকড়াও দু’জন

অবৈধ মদের ঠেকে অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়ল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে ঘূর্ণির নতুনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

কৃষ্ণনগরে অবৈধ মদের ঠেকে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিস, পাকড়াও দু’জন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: অবৈধ মদের ঠেকে অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়ল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে ঘূর্ণির নতুনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীদের হামলায় এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন। পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বিশ্বজিৎ সর্দার এবং মানিক রায়। ধৃতদের শুক্রবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন।‌ কোতোয়ালি থানার এক পুলিস অফিসার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে কিছু দুষ্কৃতী পুলিসের গাড়ি ভাঙচুর করেছে।‌ আমাদের দুই পুলিসকর্মীও জখম হয়েছেন। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণি এলাকায় দীর্ঘদিন ধরেই মদের আসর বসছিল। যা নিয়ে অতিষ্ঠ ছিলেন এলাকার বাসিন্দারা। তাঁরা তরফে একাধিকবার অভিযোগ তোলা হয়। ওই রাতে পুলিস অভিযান চালায়। অভিযানের সময় মদের আসর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু তাতে আপত্তি জানায় স্থানীয় কিছু লোকজন। তখনই পুলিসের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। পুলিসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।‌‌ আচমকা তারা পুলিসের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।‌ পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন। কোতোয়ালি থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তারপরই ধৃত দু’জনকে পুলিস থানায় নিয়ে আসে। জখম দু’জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
• দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ