Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের বাড়িতে পুলিস!

গত মাসে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’। সমালোচক থেকে অনুরাগী... সব মহলেই প্রশংসিত আমিরের কাজ। বিশেষভাবে সক্ষমদের নিয়ে আমিরের ভাবনা সমাদৃত হয়েছে।

আমিরের বাড়িতে পুলিস!
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গত মাসে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’। সমালোচক থেকে অনুরাগী... সব মহলেই প্রশংসিত আমিরের কাজ। বিশেষভাবে সক্ষমদের নিয়ে আমিরের ভাবনা সমাদৃত হয়েছে। আপাতত এই ছবির সাফল্য উদযাপন করছেন মিস্টার পারফেকশনিস্ট। এই আবহে অভিনেতার বাড়িতে ২৫ জন আইপিএস অফিসার গিয়েছেন বলে খবর রটেছে বলি পাড়ায়। রবিবার সোশ্যল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা ঘিরেই যাবতীয় আলোচনার সূত্রপাত। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আমিরের টিমের তরফেও এই ইস্যুতে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও ভিডিও ঘিরে চিন্তিত অভিনেতার অনুরাগীরা। কেন আচমকা পুলিস আধিকারিকরা আমিরের বাড়িতে যাবেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, আমিরের সঙ্গে আলোচনা করার জন্যই হয়তো ২৫ জন আধিকারিক তাঁর বাড়িতে গিয়েছেন। এটি সৌজন্য সাক্ষাৎও হতে পারে। আবার আইনি সমস্যার কারণেও এমনটা হতে পারে। ‘সিতারে জমিন পর’ ছবির পর পরের ছবির চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অভিনেতা। বলিউডে ‘মহাভারত’ তৈরি করছেন তিনি। বিগ বাজেটের এই ছবি আমিরের স্বপ্নের প্রজেক্ট। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি নাকি শুরু করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির নিজেই জানিয়েছিলেন, তিনি অপরিচিত অভিনেতা-অভিনেত্রীদের নিয়েই মহাভারত তৈরি করতে ইচ্ছুক। পাশাপাশি ‘মহাভারত’ ছাড়াও ছবি নিয়েও আলোচনা করছেন। সদ্য খবর রটে, মেঘালয়ের হানিমুন মার্ডার নিয়ে পড়াশোনা করছেন অভিনেতা। সেই ঘটনার উপর ভিত্তি করে একটি ছবি তৈরিরও পরিকল্পনা করছেন তিনি। যদিও এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন আমির নিজেই। তিনি নিজেই বলেছিলেন, ‘কারা এধরনের খবর রটাচ্ছে জানা নেই। আমার এমন কোনও ছবি করার পরিকল্পনা নেই।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ