Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই দিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ

ই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আলিপুরদুয়ারের সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম জীবন দাস(৪৩)।

দুই দিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ
  • ৮ আগস্ট, ২০২৬ ২১:১৮
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আলিপুরদুয়ারের সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম জীবন দাস(৪৩)। এদিন বিকালে পুলিশ সোনাপুরের পাশে বুড়ি নদী থেকে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে। দুই দিন আগে ওই ব্যক্তি বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও জীবনবাবুর হদিশ না পেয়ে পুলিশের কাছে নিখোঁজের ডায়েরী করেন। অবশেষে শনিবার বুড়ি নদী থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ