Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরায় তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ

তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। বাঁশবেড়িয়ার বাসিন্দা ধৃত ওই ব্যক্তির নাম দেবরাজ পাল।

মগরায় তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। বাঁশবেড়িয়ার বাসিন্দা ধৃত ওই ব্যক্তির নাম দেবরাজ পাল। নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে দেবরাজ গা ঢাকা দিয়েছিলেন। রবিবার এলাকায় ফেরেন। গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ অভিযান চালায়। রাতেই তাঁকে আটক করা হয়। সোমবার সকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত দেবরাজ এলাকায় প্রভাবশালী হিসাবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলবাজি, হুমকি এমনকি খুনের অভিযোগও উঠেছে। তৃণমূল আমলে একবার পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছিল। সেই সমস তৃণমূলের নেতাদের সঙ্গে তাঁর সখ্যতায় ঘাটতি পড়েছিল। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পরে ফের তাঁর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। পেশায় হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, বাঁশবেড়িয়া-মগরাতে সিন্ডিকেট ও দুষ্কৃতী কার্যকলাপ গোড়া থেকে উপড়ে ফেলা হবে। পুলিশ আইনগতভাবে সেই কাজ করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ