নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় শেক্সপিয়র সরণি থানার পুলিস ছত্তিশগড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম নীতীশ রজক। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় শেক্সপিয়র সরণি থানার পুলিস ছত্তিশগড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম নীতীশ রজক। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, কলকাতার একটি বেসরকারি সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) মোবাইল নম্বর, ছবি ও নাম ভাঁড়িয়ে প্রতারণা করা হয়েছে। এর জন্য প্রথমে মোবাইল নম্বর পরিবর্তন করার কথা বলা হয়েছিল। পাশাপাশি সংস্থার অ্যাকাউন্ট্যান্টের আস্থা অর্জন করতে, পরিবর্তিত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপের ডিপিতে সিইও’র ছবি ব্যবহার করা হয়েছিল। ফলে খুব সহজেই বিভ্রান্ত হন অ্যাকাউন্ট্যান্ট। এরপর ভুয়ো সিইও’র নির্দেশ মেনে ৯৮ লক্ষ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। প্রতারণা হয়েছে বুঝতে পেরে সংস্থা শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে নীতীশ রজককে ছত্তিসগড় থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ১৪ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।