Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে অনুমতি ছাড়াই বাইক র‍্যালি গেরুয়া শিবিরের, অভিযোগ পুলিশের

গত রবিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর এই রবিবার ছিল প্রথম ছুটির দিনে প্রচার। সেই কারণে জনসংযোগে কোনো খামতি রাখতে চায়নি রাজনৈতিক দলগুলি।

শ্যামপুরে অনুমতি ছাড়াই বাইক র‍্যালি গেরুয়া শিবিরের, অভিযোগ পুলিশের
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত রবিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর এই রবিবার ছিল প্রথম ছুটির দিনে প্রচার। সেই কারণে জনসংযোগে কোনো খামতি রাখতে চায়নি রাজনৈতিক দলগুলি। উলুবেড়িয়া থেকে উদয়নারায়ণপুর– সকাল থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রার্থীরা। এদিন সকালে উলুবেড়িয়ার খালিশানি কালীবাড়িতে পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। এদিন ঋতব্রত মন্দিরে পুজো দেওয়ার পর একট মাজারেও যান। এদিন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যকুলে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গৃহ সর্ম্পক অভিযানে অংশ নেন বিজেপি প্রার্থী চিরন বেরা। অন্যদিকে সিরাজবাটি অঞ্চলে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী বিমল দাস। উদয়নারায়ণপুরের খিলা অঞ্চলে প্রচার সারেন উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। আমতা বিধনসভার ভাটোরা দ্বীপাঞ্চলে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দেওয়াল লিখন করেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। আর জয়পুরে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি অন্নকূট উৎসব, চা চক্রে অংশ নেন বিজেপি প্রার্থী অমিত সামন্ত। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগর অঞ্চলে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী স্বামী মঙ্গলনন্দ পুরী মহারাজ। আর কালীনগরে প্রচার সারেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী আমিরুল ইসলাম খান। এদিন শ্যামপুরের বাণেশ্বরপুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী নদেবাসী জানা। অন্যদিকে প্রার্থী ঘোষণার পর এদিন প্রথম শ্যামপুরে আসেন বিজেপি প্রার্থী খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এদিন কর্মী সমর্থকদের নিয়ে বাইক র‍্যালি করে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু শ্যামপুরের দেওড়ার কাছে পুলিশ র‍্যালিকে আটকায়। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকেন হিরন্ময়। পুলিশের অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই বিজেপি বাইক র‍্যালি করেছে। যদিও বিজেপি প্রার্থীর দাবি, বাইক র‍্যালিতে কোন দলীয় পতাকা ছিলনা। তিনি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। শ্যামপুরে রেল স্টেশন না হওয়া প্রসঙ্গে হিরন্ময় চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার এই নিয়ে কোনো প্রকল্প জমা দেয়নি। পশ্চিমবঙ্গে রেল ৫৭ হাজার কোটি টাকা দিয়েছে। পাশকুড়া ঘাটাল আরামবাগ রেল প্রকল্প পাশ হয়েছে।  শ্যামপুরে প্রচারে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ