Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণা থেকে বাঁচতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সাহায্য নেওয়ার পরামর্শ পুলিশের

পুজোর মরশুমে এখন অনলাইন কেনাকাটা বাড়ছে।ইউপিআই আইডি ও লিঙ্কের মাধ্যমে অনেকেই আর্থিক লেনদেনে অভ্যস্থ  হয়ে পড়েছেন।

সাইবার প্রতারণা থেকে বাঁচতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সাহায্য নেওয়ার পরামর্শ পুলিশের
  • ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: পুজোর মরশুমে এখন অনলাইন কেনাকাটা বাড়ছে।ইউপিআই আইডি ও লিঙ্কের মাধ্যমে অনেকেই আর্থিক লেনদেনে অভ্যস্থ  হয়ে পড়েছেন।  ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করতে অনলাইন প্রযুক্তির ব্যবহার করছেন। আর্থিক লেনদেন করতে গিয়ে বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। ঝাড়গ্রাম সাইবার বিভাগ প্রতরণা রুখতেন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল নিয়ে প্রচার শুরু করেছে।পোর্টালে অজানা ফোন নম্বর, লিঙ্ক  ও ইমেল নথিভুক্ত করে চেক করলেই প্রতারণা করা হচ্ছে কিনা জানা যাবে।

Advertisement

ঝাড়গ্রাম জেলার ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন, অনলাইন আর্থিক লেনদেনে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।মোবাইল ফোনে অজানা ফোন নম্বর, লিঙ্ক ও ইমেল আসল না নকল, তা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে সহজে যাচাই করা যায়। পোর্টালটির বিষয়ে সর্বস্তরের মানুষ যাতে জানতে পারেন তারজন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে।
সাইবার প্রতারকরাঅনলাইন আর্থিক পরিষেবার ক্ষেত্রেও ঢুকে পড়ছে।ই - কমার্স প্ল্যাটফর্ম, ব্যাঙ্কের ওয়েবসাইটের নকল ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে প্রতারণাচালাচ্ছে। ফ্রি ভাউচার, কখনও টাকা ফেরত দেওয়ার মেসেজ পাঠানো হচ্ছে। কখনও আবার পার্সেল দেওয়া বা লেনদেন সম্পূর্ণ করতে পাসওয়ার্ড বা ওটিপি পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাচাই না করেই যারা ওয়েবসাইট বা অ্যাপে আর্থিক লেনদেন করছে, তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন। ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। বর্তমানে ছোট দোকান, বাজার, হাটে বেচাকেনা ইউপিআই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে।মোবাইল ফোনে অনবরত নানা মেসেজ ঢুকছে। অনেকেই স্বেচ্ছায়, কখনও আবার ভুলবশত অজানা লিঙ্ক খুলে ফেলছেন। বেশকিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইবার প্রতারকরা ক্রেতাদের মূল ওয়েবসাইট বা অ্যাপের বাইরে আলাদা ইউপিআই আইডি, লিঙ্কের মাধ্যমে লেনদেন করার জন্য বলছে। যাঁরা রাজি হচ্ছেন, তাঁরা সাইবার প্রতারকদের ফাঁদে পড়ছেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের তরফে সাধারণ মানুষকেবিষয়টি নিয়ে লাগাতার সতর্ক করা হচ্ছে। ঝাড়গ্রামের মতো প্রান্তিক জেলায় অনলাইন আর্থিক লেনদেন বাড়ছে। পাল্লা দিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। জেলার সাইবার বিভাগ প্রতারণার হাত থেকে বাঁচতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল নিয়ে জোর প্রচার শুরু করেছে।যেকোনও সাধারণ মানুষ এখন  ‘এনসিআরপি’ পোর্টালে অজানা ফোন নম্বর, লিঙ্ক ও ই-মেল নথিভুক্ত করে চেক করলেসহজে জানতে পারবেন মোবাইলে আসা মেসেজ জাল কিনা। আসল লিঙ্ক হলে নির্ভয়ে আর্থিক লেনদেন করা যাবে। নকল হলেও মানুষ সতর্ক হতে পারবেন।জেলা সাইবার বিভাগের এক অফিসার বলেন, এনসিআরপি পোর্টাল খুলে আর্থিক লেনদেন ক্রাইম অপশন পেজে যেতে হবে । সেখানে অজানা ফোন নম্বর, কোন ব্যাঙ্কের ওয়েবসাইট, অ্যাপের লিঙ্ক নথিভুক্ত করে চেক করলেই আসল বা নকলের বিষয়টি জানা যাবে। মোবাইল ফোনে আর্থিক লেনদেন করার সঙ্গেই এই বিষয়গুলি জানাপ্রয়োজন হয়ে পড়েছে। জেলারমানুষের নিত্যদিনের কেনাকাটায় অনলাইন লেনদেন বেড়েছে। সাইবার বিভাগের তরফে বিষয়টি নিয়েধারাবাহিক প্রচার চালাচ্ছে।

সম্পর্কিত সংবাদ