সংবাদদাতা, বোলপুর: বড়ো সাফল্য! গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালায় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে চারচাকা গাড়ি থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও প্রায় ৫০০ পিস নকল সোনার কয়েন উদ্ধার করল লাভপুর থানার পুলিশ। গতকাল রাতে ভালাস-গোপালপুর রোডে গোপালপুরের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই লাল রঙের গাড়িটি আটক করে তদন্তকারী দল। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত হাসিবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি লাভপুর থানার দরবারপুর গ্রামে। আজ রবিবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।
Advertisement



