Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুণ্যার্থীর ব্যাগ উদ্ধার গোঘাটের পুলিসের

পুণ্যার্থীর ব্যাগ উদ্ধার গোঘাটের পুলিসের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কামারপুকুর মঠে বেড়াতে আসার পথে পুণ্যার্থীর হারিয়ে যাওয়া ব্যাগ ফেরাল গোঘাট থানার পুলিস। পুলিস জানিয়েছে, বুধবার কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলা কামারপুকুর আসছিলেন। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ হারিয়ে ফেলেন ওই পুণ্যার্থী। ঘটনার কথা গোঘাট থানায় জানান। পুলিসের দাবি, অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যে গোঘাট রেলস্টেশন থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ওই ব্যাগে মোবাইল, নগদ কয়েক হাজার টাকা সহ কিছু সামগ্রী ছিল। ব্যাগ ফিরে পাওয়ায় খুশি ওই পুণ্যার্থী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ