সংবাদদাতা, ইসলামপুর: পাঞ্জিপাড়ায় একাধিক ওষুধের দোকানের গোডাউনে পুলিসের হানা। রবিবার দুপুর থেকে পুলিসের স্পেশাল অভিযান শুরু হয়ে রাত পর্যন্ত চলেছে। ডিএসপি সোমশুভ্র কাবরী বলেন, আমাদের কাছে খবর ছিল যে ওষুধের দোকান লাগোয়া গোডাউনে এনডিপিএস (মাদক) আইটেম মজুত আছে। সেই সমস্ত জায়গায় অভিযান চালানো হয়েছে। এক গোডাউনের মালিক পলাতক। তার কর্মচারীকে আটক করা হয়েছে। একাধিক গোডাউনে অভিযান হয়েছে। এখনও অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার লাগোয়া পাঞ্জিপাড়া থেকে কাফ সিরাপ পাচার চক্র সক্রিয়। কিছু ব্যবসায়ী অবৈধভাবে তা মজুত রেখেছিল। এবার পুলিস অভিযানে নেমেছে।



