Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঞ্জিপাড়া কাণ্ড: নিরাপত্তায় জোর জলপাইগুড়িতে

পাঞ্জিপাড়া কাণ্ড: নিরাপত্তায় জোর জলপাইগুড়িতে
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাঞ্জিপাড়ায় পুলিসের উপর গুলি চালানোর ঘটনায় আসামিদের উপর নজরদারি বাড়ল জলপাইগুড়িতে। থানা থেকে আসামিদের কোর্ট লকআপে নিয়ে যাওয়া কিংবা আদালত থেকে জেল হেফাজতে পাঠানোর সময় নিরাপত্তায় যাতে ফাঁক না থাকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। এদিন শহরে পুলিসের এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে এসপি বলেন, জেল হেফাজতে থাকা বিচারাধীন বন্দিদের আদালতে ভার্চুয়ালি হাজিরা হয়ে থাকে। বাকি আসামিদের ক্ষেত্রে যাদের সশরীরে আদালতে হাজির করাতে হয়, তাদের রাখা হয় কোর্ট লকআপে। জলপাইগুড়িতে ওই লকআপের নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে। যথেষ্ট সংখ্যক পুলিসকর্মীও মোতায়েন থাকেন সেখানে। যদিও পাঞ্জিপাড়ার ঘটনার পর আসামিদের থানা থেকে আদালতে কিংবা সেখান থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে এদিন জানান পুলিস সুপার।
Advertisement
শিলিগুড়িতে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক সেরে জেলায় ফিরে এসপি বলেন, আমরা আরও বেশি বাহিনী মোতায়েন করে কীভাবে আসামিদের নিয়ে যেতে হবে, সেব্যাপারে পুলিসকর্মীদের জানিয়ে দিয়েছি।
সম্পর্কিত সংবাদ