Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাবে গ্রেপ্তার  একাধিক কৃষক নেতা

পাঞ্জাবে গ্রেপ্তার  একাধিক কৃষক নেতা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবারও মধ্যরাতের ‘অপারেশন’! রাতের অন্ধকারে পাঞ্জাবের একের পর এক আন্দোলনকারী কৃষক নেতার বাড়িতে হানা দিয়েছে পুলিস। গ্রেপ্তার ও আটক করা হয়েছে একাধিক কৃষক নেতাকে। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির বুধবারের ‘চণ্ডীগড় চলো’ কর্মসূচি আটকাতেই এহেন পদক্ষেপ করছে সরকার। মঙ্গলবার পাঞ্জাবের মান সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। রাজ্যের আপ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে কৃষক নেতারা জানিয়েছে, অবিলম্বে আটক করা সমস্ত আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নাহলে আগুন জ্বলবে। পাঞ্জাব, হরিয়ানা সীমানা এলাকায় আন্দোলনকারী কৃষক নেতৃত্বের অন্যতম এস এস পান্ধের মঙ্গলবার জানিয়েছেন, সোমবার পাঞ্জাব সরকারের সঙ্গে কৃষকদের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান নিজে উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তারপর রাত থেকেই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে পাঞ্জাব সরকারের পুলিস। সংযুক্ত কিষান মোর্চা সাফ জানিয়ে দিয়েছে যে, আজ, বুধবার চণ্ডীগড়ে আন্দোলনকারী কৃষকদের যে কর্মসূচি রয়েছে, তা হবেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ