Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাবে দুর্ঘটনায় মৃত ৯ শ্রমিক

পাঞ্জাবে দুর্ঘটনায় মৃত ৯ শ্রমিক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফিরোজপুর: পাঞ্জাবে বড়সড় সড়ক দুর্ঘটনা। একটি ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ন’জনের। জখম ১১ জন। শুক্রবার ভোরে ফিরোজপুর জেলার গুরুহারসইয়ে ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। প্রশাসন সূত্রে খবর, পিক আপ ভ্যানে ২০ জন শ্রমিক ফিরোজপুর থেকে জালালাবাদের দিকে যাচ্ছিলেন। গুরুহারসইয়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। সূত্রের খবর, পিক আপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ