সংবাদদাতা, কান্দি: লাইনে দাঁড়িয়ে গণ্ডগোল করায় এক মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান বেলি বিবির বিরুদ্ধে। তার জেরে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত গেটে তালা ঝুলিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার দুপুরে ভরতপুর-২ ব্লকের কাগ্রাম পঞ্চায়েতের ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে সালার থানার পুলিস ও স্থানীয় ভরতপুর-২ বিডিও নীলাঞ্জন সেনগুপ্ত এসে পরিস্থিতি সামাল দেন। বিডিও বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসা হয়েছে।



