Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: গ্রাম পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হল গোয়ালপোখর থানার ধরমপুর এলাকায়। মৃত অনুরাধা কুণ্ডু (৪০) ধরমপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টিনের ঘরের বাটামের সঙ্গে গলায় কাপড় জড়ানো অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। শুক্রবার ময়নাতদন্তের পর পরিবারের  হাতে দেহ তুলে দেয় পুলিস। মৃতার স্বামী পবিত্র কুণ্ডু বলেন, ১৯ বছর  সংসার করছি, কখনও অশান্তি হয়নি। কেন আত্মহত্যার পথ বেছে নিল বুঝতে পারছি না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
মৃতার দাদা রাকেশ কুণ্ডুর কথায়, বোনের বাড়ি গিয়ে দেখি সৎকার করার প্রস্তুতি চলছে। স্থানীয়রা বলছিল ময়নাতদন্ত করতে হবে না। বোনের মৃত্যুতে আমার সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত করতে জোর দিয়েছিলাম। পারিবারিক অশান্তি না হলে এমন ঘটনা ঘটতে পারে না।  ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর পুলিসের কাছে অভিযোগ করব।
সম্পর্কিত সংবাদ