Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত প্রধানকে সরাতে বুথে বুথে সভা তৃণমূলের

পঞ্চায়েত প্রধানকে সরাতে বুথে বুথে সভা তৃণমূলের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,ইসলামপুর: ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে বুথে বুথে সভা করছে অঞ্চল তৃণমূল নেতৃত্ব। শুক্রবার ঘাটাখওয়া বুথে সভা হয়। সেখানে ছিলেন দলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন, ব্লক সহ সভাপতি কামালউদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। একাধিক অনিয়মের অভিয়োগে ৩ মাস আগেই পঞ্চায়েত প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তিনি এখনও প্রধান পদে রয়েছেন। প্রধানের বিরুদ্ধে এফআইআরের দাবিতে আগামী সোমবার থেকে বিডিও অফিসের সামনে ধর্নায় বসার হুমকি আগেই দিয়েছে অঞ্চল নেতৃত্ব। এবার বুথে বুথে বৈঠক করে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
Advertisement
কামালউদ্দিন বলেন, সোমবার ধর্নায় বসার ডাক দেওয়া হয়েছিল। বিশেষ কারণে সেই দিন পরিবর্তনও হতে পারে। তবে প্রধানকে অপসারণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি শুরু হয়েছে। বুথে বুথে সভা করে কর্মী সমর্থকদের সামনে সমস্ত বিষয় তুলে ধরা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ