Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

পঞ্চায়েত কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার বিকেলে কান্দি পুরসভার বিজয়বাগান এলাকা থেকে এক পঞ্চায়েত কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। কান্দি থানার পুলিস জানিয়েছে, মৃতের নাম গোরাচাঁদ মিত্র(৫০)। তিনি বিজয়বাগান এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে পুলিস জানিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ় ভরতপুর-২ ব্লকের মালিহাটি পঞ্চায়েতের সহায়ক পদে কর্মরত ছিলেন। ২০১৭ সাল থেকে সেখানে কাজ করতেন তিনি। তবে এদিন তিনি পঞ্চায়েতে যাননি। বাড়িতে এদিন দুপুরে খাবার খেয়েছেন। এরপর বিকেলের দিকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়। মালিহাটি পঞ্চায়েত প্রধান রাবিয়া বিবি বলেন, দারুণ মিশুকে লোক ছিলেন উনি। পঞ্চায়েতে কাজের বিষয়ে কোনওদিন উনি গাফিলতি দেখাননি। তবে বেশিরভাগ সময় দুশ্চিন্তায় ভূগতেন। তাঁর ব্যবসায় দু’বার চুরির ঘটনা ঘটায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওঁর মৃত্যুতে আমরা শোকগ্রস্ত। কান্দি থানার পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ