Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চার নপাড়া হাইস্কুলের স্টাফ রুমে আগুন, তীব্র আতঙ্ক

পুঞ্চার নপাড়া হাইস্কুলের স্টাফ রুমে আগুন, তীব্র আতঙ্ক
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: রবিবার সকালে পুঞ্চার নপাড়া হাইস্কুলে স্টাফ রুমে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এদিন স্কুল ছুটি ছিল। হস্টেলের পড়ুয়ারা আগুনের ধোঁয়া দেখতে পায়। স্কুলের স্টাফ রুমে আগুন দেখা যায়। পড়ুয়ারা ও স্কুলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় মানবাজার দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুলের চেয়ার টেবিল সহ কিছু জিনিসপত্র পুড়ে যায়। তবে বড় কোনও ক্ষতি হয়নি। মানবাজার দমকল অফিসের ইনচার্জ বিপ্লব পাত্র বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ