সংবাদদাতা, রায়গঞ্জ: বাড়ি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ভট্টদীঘি এলাকায়। মৃতার নাম পায়েল দাস (১০)। মৃতার বাবা লব দাস বলেন, শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিল না। সকলেই কাজের জন্য বাড়ির বাইরের গিয়েছিল। সেই সময় ফাঁকা বাড়িতে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়ে। এরপর বাড়িতে ফিরে ঘরের দরজা ভেঙে মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করল, তাঁর সঠিক কারণ বলতে পারেনি পরিবারের লোক। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস।



