Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চম বছরে উদযাপিত বোনফোঁটা

পঞ্চম বছরে উদযাপিত বোনফোঁটা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: রাস পূর্ণিমায় বোনেদের হাত থেকে ফোঁটা নিলেন বোনেরা। পঞ্চম বছরে পা দিল এই অনুষ্ঠান। ইংলিশবাজারের ‘মালদহের উঠানে’ এই বোনফোঁটা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। মেয়েদের মঙ্গল কামনায় মেয়েদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চোখে পড়ার মতো ভিড়। 
Advertisement
উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কলেজ শিক্ষিকা সুদেষ্ণা মৈত্র জানান, ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায় সারাবছর প্রচুর অনুষ্ঠান থাকে। প্রায় সব উৎসব অনুষ্ঠানে পুরুষদের মঙ্গল কামনায় ব্রত, উপবাস পালন করেন মেয়েরা। কখনও তাঁরা মা, কখনও বোন আবার কখনও স্ত্রী। কিন্তু নারীদের জন্য নারীদের শুভেচ্ছাও খুব জরুরি। এক নারী অন্যান্য নারীদের পাশে থাকার আন্তরিক বার্তা দেন এই উদযাপনের মধ্য দিয়ে। সুদেষ্ণা, শ্রেয়সী দে’র মতো উদ্যোক্তাদের এই পরিকল্পনার অংশ নিতে এগিয়ে আসেন সমাজের বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত নারীরা। তাঁদের কেউ শিক্ষিকা, কেউ বুটিক চালান আবার কেউ বা গৃহবধূ। কেউ বা ছাত্রী। এই আয়োজনকে সফল করতে উদ্যোগী হয়ে ওঠেন সকলেই। 
সম্পর্কিত সংবাদ