Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চায় নিখোঁজ নাবালিকা

পুঞ্চায় নিখোঁজ নাবালিকা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ১৭ বছরের এক নাবালিকা। পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায় এঘটনা ঘটেছে। মেয়েটি ভাগাবাঁধ স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তার মা শনিবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রবিবার বিকেল পর্যন্ত মেয়েটির সন্ধান মেলেনি। নাবালিকার মায়ের সন্দেহ, তাঁর মেয়েকে কেউ ফুসলিয়ে নিয়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ