Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চায় লোকালয়ে চিতল হরিণ, দেখতে ভিড়

পুঞ্চায় লোকালয়ে চিতল হরিণ, দেখতে ভিড়
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: লোকালয়ের দেখা মিলল একটি চিতল হরিণের। বৃহস্পতিবার পুঞ্চা থানা এলাকার বানসা গ্রামে ওই হরিণ দেখতে ভিড় জমান স্থানীয়রা। মানুষের জমায়েত দেখে হরিণটি দিকভ্রান্ত হয়ে ছুটে স্থানীয় একটি গ্রামের ঝোপে লুকিয়ে পড়ে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নির্ভয়পুর গ্রামে ওই হরিণটির প্রথম দেখা পাওয়া যায়। সেখানে স্থানীয় মানুষজন ভিড় জমালে হরিণটি ছুটে নিকটবর্তী বানসা গ্রামে পৌঁছয়। খবর পেয়ে ওই গ্রামে যান কংসাবতী দক্ষিণ বনবিভাগের পুঞ্চা রেঞ্জের কর্মীরা। পরে হরিণটি মহেশপুর গ্রাম সংলগ্ন একটি ঝোপে লুকিয়ে পড়ে। পুঞ্চার রেঞ্জ অফিসার প্রভাস হালদার বলেন, হরিণটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। কোথা থেকে লোকালয়ে হরিণটি এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ