Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চায় দুর্ঘটনায় পুত্র সহ দম্পতি গুরুতর জখম

পুঞ্চায় দুর্ঘটনায় পুত্র সহ দম্পতি গুরুতর জখম
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: দুর্ঘটনায় পুত্র সহ এক দম্পতি জখম হলেন। বুধবার সন্ধ্যা নাগাদ পুরুলিয়ার পুঞ্চা থানার ধাদকি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, সেখানকার পুঞ্চা-লালপুর রাস্তা দিয়ে একটি বাইকে ওই তিনজন যাচ্ছিলেন। সেসময় উল্টোদিক থেকে আসা একটি ছোট চারচাকার গাড়ি বাইকে ধাক্কা মারে। তিনজনই রাস্তার উপর ছিটকে পড়েন। পুলিস তাঁদের উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জখমদের বাড়ি পুরুলিয়ার হুড়া থানা এলাকায়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে পুলিস সূত্রে খবর। 
Advertisement
সম্পর্কিত সংবাদ